ফেসবুকে মাস্ক স্ক্যামিং!

২৩ ফেব্রুয়ারি, ২০২০ ১০:২৫  
ফেসবুকে পেজ খুলে মাস্ক বিক্রির নামে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার দুবৃত্তরা। হংকংয়ের ১০০ জনের বেশি নাগরিক এ ধরনের মাস্ক স্ক্যামের শিকার হয়েছেন বলে খবর দিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। হংকংয়ের কাউন্সিল সদস্য উইয়েন হই-মেনের বরাতে খবরে প্রকাশ, সাইবার দুর্বৃত্তরা ১০০ সার্জিক্যাল মাস্ক ৫১ মার্কিন ডলারে কেনার প্রস্তাব দেয়। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিজ্ঞাপনসহ নানা উপায়ে তারা মাস্কের বিষয়টি সামনে আনে। এরপর ক্রেতার কাছ থেকে আগাম অর্থ নিয়ে নেয়। কিন্তু তারা মাস্ক পাঠায় না। মাস্ক স্ক্যামিংয়ের মাধ্যমে ৭ হাজার ৭০০ মার্কিন ডলার হাতিয়ে নেওয়া হয়েছে বলে থানায় অভিযোগ করেছেন চার ভুক্তভোগী।